সোমবার, আগস্ট ১০, ২০২৬
সোমবার, আগস্ট ১০, ২০২৬
33.9 C
Dhaka
Homeজীবনযাপনজেনেনিন সবচেয়ে বেশি প্রোটিন কোন ডালে

জেনেনিন সবচেয়ে বেশি প্রোটিন কোন ডালে

প্রকাশ: আগস্ট ৯, ২০২৬ ১:৫৪

ডাল বাঙালির প্রতিদিনের খাবারের অবিচ্ছেদ্য অংশ। আর আমাদের কাছে শেষ পাতে ডাল খাবারের গুরুত্বপূর্ণ অংশ। সঙ্গে এক বাটি ডাল মানেই পুষ্টিকর ও পরিপূর্ণ একটি খাবার। তবে প্রশ্ন হলো সব ডালে কি সমান প্রোটিন থাকে? যদি শরীরের প্রোটিনের চাহিদা পূরণ করাই আপনার লক্ষ্য হয়, তাহলে কোন ডালটি বেছে নেবেন? সাম্প্রতিক পুষ্টিবিষয়ক গবেষণা বলছে, সব ডালের পুষ্টিগুণ এক হলেও প্রোটিনের পরিমাণে রয়েছে কিছুটা পার্থক্য।

কোন ডালে সবচেয়ে বেশি প্রোটিন?

২০২৩ সালে ‘ফ্রন্টিয়ার্স ইন মাইক্রোবায়োলজি’-তে প্রকাশিত এক গবেষণায় প্রতি ১০০ গ্রাম কাঁচা ডালের প্রোটিনের পরিমাণ তুলে ধরা হয়েছে।

  • মাসকলাই ডাল – ২৫.২১ গ্রাম
  • মসুর ডাল – ২৪.৬৩ গ্রাম
  • মুগ ডাল – ২৩.৮৬ গ্রাম
  • রাজমা – ২২.৫৩ গ্রাম
  • ছোলার ডাল – ২০.৪৭ গ্রাম

অর্থাৎ, প্রোটিনের দিক থেকে মাসকলাই ডাল সবার ওপরে। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে মসুর ডাল। তাই দৈনন্দিন খাদ্যতালিকায় এই দুটি ডাল প্রোটিনের ভালো উৎস হতে পারে।

পুষ্টিবিদ ও হরমোন বিশেষজ্ঞ ডা. অলকা বিজয়ন-এর মতে, মাসকলাই ডাল ও মসুর দুই ডালই পুষ্টিকর হলেও শরীরে কাজ করার ধরন আলাদা। তিনি বলেন, মসুর ডাল লিভারের স্বাস্থ্যে সহায়ক হতে পারে এবং নিয়মিত খাওয়ার জন্য এটি ভালো একটি বিকল্প। দ্রুত রান্না হয় বলেও এটি অনেকের পছন্দ। অন্যদিকে, মাসকলাই ডাল তুলনামূলকভাবে শরীরকে শুষ্ক করে না। হাড়ের স্বাস্থ্য, মলত্যাগ স্বাভাবিক রাখা এবং রক্তপ্রবাহে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।

প্রোটিনের চাহিদায় ডাল

ডালে অনেক প্রোটিন আছে। তবে কেবল ডাল খেলেই প্রোটিনের চাহিদা পূরণ হয় না। ডালে প্রচুর প্রোটিন থাকলেও এটি সম্পূর্ণ প্রোটিন নয়। কারণ এতে শরীরের প্রয়োজনীয় কিছু অপরিহার্য অ্যামিনো অ্যাসিড, বিশেষ করে মেথিওনিন, তুলনামূলক কম থাকে।

এ কারণেই পুষ্টিবিদরা ডালের সঙ্গে ভাত, রুটি বা মিলেটজাতীয় শস্য খাওয়ার পরামর্শ দেন। শস্যে থাকা মেথিওনিন এবং ডালের লাইসিন একসঙ্গে শরীরের জন্য পূর্ণাঙ্গ প্রোটিন তৈরি করতে সাহায্য করে। প্রোটিনের জন্য শুধু একটি নির্দিষ্ট ডালের ওপর নির্ভর না করে বিভিন্ন ধরনের ডাল পালাক্রমে খাওয়া সবচেয়ে ভালো। এর সঙ্গে শস্য, শাকসবজি, ডিম, মাছ বা অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার যুক্ত করলে খাদ্যতালিকা হবে আরও পুষ্টিকর ও সুষম।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর