শুক্রবার, মে ১, ২০২৬
শুক্রবার, মে ১, ২০২৬
27 C
Dhaka
Homeজাতীয়আপনাকে ফ্যামিলি কার্ডের জন্য নারীরা ঘিরে ধরেছিল : প্রধানমন্ত্রী

আপনাকে ফ্যামিলি কার্ডের জন্য নারীরা ঘিরে ধরেছিল : প্রধানমন্ত্রী

প্রকাশ: এপ্রিল ২৯, ২০২৬ ২:৫৪

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার কোনো আশঙ্কা নেই জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এতে মূল্যস্ফীতি বাড়বে না বরং কমবে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ প্রশ্ন রাখেন, দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে সরকারের এক লাখ ২০ হাজার কোটি টাকা খরচ হবে। সবমিলিয়ে এক লাখ ৩৪ হাজার কোটি টাকা বার্ষিক খরচ হবে। কৃষক কার্ডে সাত হাজার কোটি টাকা খরচ হবে। এটা কতটা অর্থনীতিকে সমৃদ্ধ করবে, সোস্যাল সেফটিনেসের সেই খাত নাকি নতুন করে টাকা দিচ্ছি, মুদ্রাস্ফীতি ঘটার সম্ভাবনা আছে কিনা?

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগে আমরা যে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম মানুষ সেটি গ্রহণ করেছে। আপনি (হাসনাত) নিজেও সাক্ষী, আপনার নির্বাচনি এলাকাতে নারীরা ফ্যামিলি কার্ড পেতে আপনাকেও ঘিরে ধরেছিল। উত্তরে বলেছিলেন, যে মুহূর্তে সরকার ফ্যামিলি কার্ড দিবে আপনি চেষ্টা করবেন তাদের মাঝে ডিস্ট্রিবিউট করার জন্য।

প্রধানমন্ত্রী বলেন, চার কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দেব। একবারে এটি দেওয়া সম্ভব নয়, ধীরে ধীরে কার্ডের সংখ্যা বাড়ানো হবে। এতে বাজেটের ওপর চাপ পড়ার কারণ নেই। অন্য সেবার সাথে সাংঘর্ষিক হবে না। টাকার ভলিউমে সবচেয়ে বড় সুবিধা ফ্যামিলি কার্ড। অনেক মানুষ কয়েকটি সুবিধা পাচ্ছে, এগুলো কাটডাউন করবো।

তিনি আরও বলেন, টাকা ছাপিয়ে দেব না। আমরা মনে করি, মুদ্রাস্ফীতি কমে আসবে। এই টাকা যারা পাচ্ছে, তারা ব্রান্ডের জিনিস ব্যবহার করে না। দেশীয় জিনিস ব্যবহার করে। গ্রামীণ ইকোনোমিতে ব্যবহৃত হচ্ছে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর