রবিবার, মে ১০, ২০২৬
রবিবার, মে ১০, ২০২৬
25 C
Dhaka
Homeঅনিয়ম-অবিচারমামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা

মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা

প্রকাশ: মে ১০, ২০২৬ ৩:৫১

মামলার তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

রবিবার (১০ মে ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে একথা বলেছেন। কোনরূপ মামলা ছাড়া গ্রেফতারকৃত সাংবাদিক আনোয়ারের পক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুকের অপসারণ দাবি করেন।

সাংবাদিক ও সচেতন সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বলা হয়, গত ৪ মে রাত সাড়ে ৪টায় কামরাঙ্গীরচর এলাকায় তার বাসা থেকে সাংবাদিক আনোয়ার হোসেনকে আটক করে। তার বিরুদ্ধে কোনও মামলা বা ওয়ারেন্ট আছে কি-না জানতে চাইলে পুলিশ কোন কিছু দেখাতে পারনি।

জোরপূর্বক তাকে বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন সাংবাদিক আনোয়ার। পরদিন ৩টায় ভ্রাম্যমান আদালতে পাঠান। আদালত তাকে বেকসুর খালাস দেন। তাহলে কেনো তাকে গ্রেফতার করা হয়েছিল প্রশ্ন রাখেন নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হুমায়ুন কবির, সাংবাদিক নেতা টিটু, ডিইউজের সাবেক নির্বাহী সদস্য জেসমিন জুঁই, সদস্য তাজুল ইসলাম, মো: রাসেল, সদস্য তাজউদ্দীন, মো: আফসার ও মো: আসলাম প্রমূখ।

বক্তারা অবিলম্বে মিথ্যা মামলায় কারাবন্দী সাংবাদিকদের জামিন প্রদানসহ সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিক নিয়োগ নীতিমালা, সাংবাদিকদের তালিকা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে সাংবাদিক হয়রানি বন্ধের দাবি তোলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর