সোমবার, মে ১১, ২০২৬
সোমবার, মে ১১, ২০২৬
28 C
Dhaka
Homeআইন আদালত২২৭৬ নেতকর্মীকে গুমের পর হত্যা, ট্রাইব্যুনালে ফের অভিযোগ বিএনপির

২২৭৬ নেতকর্মীকে গুমের পর হত্যা, ট্রাইব্যুনালে ফের অভিযোগ বিএনপির

প্রকাশ: মে ১১, ২০২৬ ৪:৩৫

অপহরণপূর্বক গুম করে ক্রসফায়ারের নামে ২২৭৬ নেতাকর্মীকে হত্যার অভিযোগে তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি।

সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক সালাউদ্দিন খান।

ইলিয়াস আলীসহ ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট পর্যন্ত গুম, হত্যার ঘটনায় এই অভিযোগ করা হয়।

এর আগেও, গত ৯ জানুয়ারি একই অভিযোগ দাখিল করে বিএনপি। তবে এতদিন তদন্তের কোনো অগ্রগতি না থাকায় পুনরায় দল থেকে অভিযোগ দাখিল করা হয়।

এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর