শুক্রবার, মে ১৫, ২০২৬
শুক্রবার, মে ১৫, ২০২৬
33 C
Dhaka
Homeআন্তর্জাতিকট্রাম্প থাকতেই চীনে যাওয়ার ঘোষণা পুতিনের

ট্রাম্প থাকতেই চীনে যাওয়ার ঘোষণা পুতিনের

প্রকাশ: মে ১৫, ২০২৬ ১২:০৯

চলতি বছরের প্রথম বিদেশ সফরে খুব শিগগিরই চীন যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় সময় ক্রেমলিন এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। খবর আলজাজিরার

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইতোমধ্যে সফরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মস্কো ও বেইজিং খুব দ্রুতই এই সফরের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে।

বিশেষজ্ঞদের মতে, পুতিনের এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে রয়েছেন। ট্রাম্পের এই সফরের সমসাময়িক সময়েই পুতিনের চীন যাওয়ার খবরটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইউক্রেন ইস্যু এবং বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে রাশিয়া ও চীনের মধ্যকার ‘সীমাহীন বন্ধুত্ব’ আরও দৃঢ় করতেই পুতিন এই সফরে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই আসন্ন বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের বেইজিং অবস্থানের মধ্যেই রাশিয়ার এই ঘোষণা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার বর্তমান সম্পর্কের টানাপড়েনে নতুন মাত্রা যোগ করেছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর