শুক্রবার ( ১৫ মে ) সকাল ১১টার দিকে উত্তরা আহ্ছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার জটিলতায় ভারতসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।
তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ জাকির হোসেন সহ নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রী সহ গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির পাশাপাশি গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম একজন দায়িত্বশীল নেতাকে হারালো। সংগঠনের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেশতবাসী করেন।
বিকেলে তার জানাযা নামাজ গাজীপুর বোর্ড বাজারে অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।


