শুক্রবার, মে ১৫, ২০২৬
শুক্রবার, মে ১৫, ২০২৬
32 C
Dhaka
Homeজেলার খবরখুকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি আবরার ও সাধারণ সম্পাদক রুম্মান

খুকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি আবরার ও সাধারণ সম্পাদক রুম্মান

প্রকাশ: মে ১৫, ২০২৬ ১২:৩৩

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আবরার বিন মেসবাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেকুজ্জামান রুম্মান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নবনিযুক্ত সভাপতি আবরার বিন মেসবাহ বর্তমানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রুম্মান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সৃজনশীল ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় মুখ।

নতুন এই কমিটির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা মনে করছেন, মেসবাহ এবং রুম্মানের যোগ্য নেতৃত্বে ল্যাঙ্গুয়েজ ক্লাব ক্যাম্পাসে ভাষা চর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ এবং ল্যাঙ্গুয়েজ ক্লাবভিত্তিক বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ও অন্যান্য ভাষায় দক্ষ করে তোলার গতি আরও ত্বরান্বিত হবে।

ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আবরার বিন মেসবাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি ও অন্যান্য ভাষায় পারদর্শী করে তোলা এবং বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে ল্যাঙ্গুয়েজ ক্লাব কাজ করে যাবে। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”

তাদের এই নতুন সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাধারণ সদস্য ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, তাদের যোগ্য নেতৃত্বে ক্লাবটি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ক্যাম্পাসে একটি সৃজনশীল শিক্ষার পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর