বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই নৌকাটি নদীপথে চলাচলের সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছিল।


