মঙ্গলবার (২৬ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে। ঢাকা-৮-এর সর্বস্তরের জনগণ এবং বাংলাদেশের সকল ভালোবাসার মানুষকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য আন্তরিক আহ্বান জানানো যাচ্ছে।’ যোগাযোগের সুবিধার্থে পোস্টে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও জুড়ে দেয়া হয়েছে।
নাসীরুদ্দীন আরও বলেন, ‘জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা অব্যাহত থাকবে।’
তিনি লিখেছেন, ‘কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন; তার জন্য ব্যক্তি নিজেই সম্পূর্ণভাবে দায়ী থাকবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে, নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন।’


