রবিবার, মে ৩১, ২০২৬
রবিবার, মে ৩১, ২০২৬
30 C
Dhaka
Homeজীবনযাপনযেভাবে তৈরি করবেন মজাদান আচারি বিফ 

যেভাবে তৈরি করবেন মজাদান আচারি বিফ 

প্রকাশ: মে ৩১, ২০২৬ ১০:৫১

কুরবানির ঈদ শেষ হলেও মাংসের পদ এখনো অনেক ঘরেই রান্না হচ্ছে। একটু ভিন্ন স্বাদে যদি গরুর মাংস খেতে চান, তাহলে ট্রাই করতে পারেন এই টক-ঝাল-মসলাদার আচারি বিফ।

আচার ও মসলার মিশেলে তৈরি এই পদটি ভাতের সঙ্গে দারুণ জমে। রেসিপিটি চ্যানেল 24 অনলাইনকে দিয়েছেন রন্ধনশিল্পী আশরাফুননেছা মেবিন।

উপকরণ

  • গরুর মাংস – ১ কেজি
  • হলুদ গুঁড়া – ১–২ চা চামচ
  • মরিচ গুঁড়া – ১ চা চামচ
  • গরম মসলার গুঁড়া – ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া – ১–২ চা চামচ
  • জিরা গুঁড়া – ১–২ চা চামচ
  • পাঁচফোড়ন – ১ চা চামচ
  • দারুচিনি – ২ টুকরা
  • এলাচ – ২টি
  • লবঙ্গ – ২টি
  • তেজপাতা – ১টি
  • পেঁয়াজ কুচি – ১ কাপ
  • শুকনা মরিচ – ৩টি
  • আদা বাটা – ১ চা চামচ
  • রসুন বাটা – ১ চা চামচ
  • সরিষার তেল – ১/২ কাপ
  • ভাজা জিরার গুঁড়া – ১ চা চামচ
  • আম বা জলপাইয়ের আচার – ১ টেবিল চামচ
  • পেয়াজ বেরেস্তা – ১ টেবিল চামচ
  • চিনি – সামান্য (ইচ্ছেমতো)
  • আদা কুচি – ১ চা চামচ (পরিবেশনের জন্য)
  • আচারি বিফের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আশরাফুননেছা মেবিন।
  • আচারি বিফের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আশরাফুননেছা মেবিন।

যেভাবে তৈরি করবেন

প্রথমে গরুর মাংস ধুয়ে টুকরা করে নিন। এরপর হাঁড়িতে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি দিন এবং হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজুন্র এবার একে একে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মসলা, পাঁচফোড়ন, এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, আদা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। অল্প পানি দিয়ে মসলাগুলো আরও ভালোভাবে কষাতে থাকুন।

মসলা ভালোভাবে কষানো হলে মাংস দিয়ে নেড়ে মাঝারি আঁচে রান্না করুন। প্রয়োজনমতো লবণ ও সামান্য চিনি দিন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে গরম মসলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, পেয়াজ বেরেস্তা এবং আচার মিশিয়ে দিন। এবার ঢেকে অল্প আঁচে ১০ মিনিট দমে রাখুন। নামানোর আগে সামান্য আম বা জলপাইয়ের আচার মিশিয়ে দিলে স্বাদ আরও বাড়বে।

গরম ভাত বা পরোটার সঙ্গে পরিবেশন করুন ঝাল-টক-ঝকঝকে আচারি বিফ। চাইলে পোলাওয়ের সঙ্গেও খেতে পারেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর