সোমবার, জুন ১, ২০২৬
সোমবার, জুন ১, ২০২৬
30 C
Dhaka
Homeস্বাস্থ্যহাম ও উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু,নতুন শনাক্ত ১৩২৪

হাম ও উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু,নতুন শনাক্ত ১৩২৪

প্রকাশ: মে ৩১, ২০২৬ ১০:৫৬

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ৩২৪ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে।

আজ রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে আজ ৩১ মে পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ৫৩ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত দেশে ল্যাব-নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৯ জনে। একই সময়ে অর্থাৎ গত ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত হামের উপসর্গ বা সন্দেহ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ওয়ান-স্টপ ছাড়পত্র পেয়ে ঘরে ফিরেছেন ৫২ হাজার ৮৪১ জন।

বিজ্ঞপ্তিতে মৃত্যুর পরিসংখ্যানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ বা সন্দেহ নিয়ে দুইজন মারা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সন্দেহজনক হামে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫ জনে। তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায় ল্যাব-নিশ্চিত হামে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও গত ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে দেশে সর্বমোট ৯০ জন প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর