সোমবার, জুন ৮, ২০২৬
সোমবার, জুন ৮, ২০২৬
27.3 C
Dhaka
Homeখেলা৭২ কোটি ব্যয়ে সরাসরি ফিফা থেকে বিটিভি, বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনছে,

৭২ কোটি ব্যয়ে সরাসরি ফিফা থেকে বিটিভি, বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনছে,

প্রকাশ: জুন ৮, ২০২৬ ৭:৫৬

২০২৬ ফুটবল বিশ্বকাপের ‘অল মিডিয়া সম্প্রচারস্বত্ব’ কিনতে বিটিভির প্রস্তাব অনুমোদন করেছে সরকারের অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রোববার (৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ফিফা থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডাইরেক্ট প্রোকিউরমেন্ট) বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

একই দিন সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবটিও অনুমোদন পায়।

সভায় জানানো হয়, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ কিনতে মোট ব্যয় হবে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি এই স্বত্ব কেনা হবে।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর