শুক্রবার, জুন ১৯, ২০২৬
শুক্রবার, জুন ১৯, ২০২৬
29 C
Dhaka
Homeসারাদেশহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: জুন ১৯, ২০২৬ ৯:৪৩

হাটহাজারীতে রাস্তা পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় মো: সামির (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে হাটহাজারী-রাউজান সড়কের ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামির হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড শায়েস্তা খাঁ পাড়ার বাসিন্দা। তিনি প্রবাসী জসিমের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, কমিউনিটি সেন্টারে তার বোনের বিয়ের অনুষ্ঠান চলছিলো। বিয়েতে অংশ নিতেই সে সেখানে এসেছিল।

রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর