শুক্রবার, জুন ১৯, ২০২৬
শুক্রবার, জুন ১৯, ২০২৬
31.5 C
Dhaka
Homeসারাদেশফটিকছড়িতে ভোলার হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

ফটিকছড়িতে ভোলার হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশ: জুন ১৯, ২০২৬ ৫:৫৫
ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর থেকে ভোলা জেলার শশীভূষণ থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। ভোলা জেলার শশীভূষণ থানার আব্দুর রহিম (ভূট্টো) মামলায় ১৮জুন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব-৭ সূত্রে জানা যায়, ভোলা জেলার শশীভূষণ থানার মামলা নং-০৪, তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এর ২ নম্বর এজাহারনামীয় আসামি মো. আমজাদ (৩৫) দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩০২, ৫০৬(২) ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।মামলাটি আব্দুর রহীম ওরফে ভূট্টো হত্যা সংক্রান্ত।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, পলাতক আসামি মো. আমজাদ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের আবুল হোসেন মার্কেট এলাকায় অবস্থান করছেন।
এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল গত বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মো. আমজাদ ভোলা জেলার শশীভূষণ থানার রসুলপুর এলাকার আলতাফ রাড়ীর ছেলে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব-৭, চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা হবে।
র‌্যাব কর্মকর্তারা জানান, দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা চিহ্নিত আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর