মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
31.3 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়ির নতুন এসিল্যান্ড আল আমীন হোসেন

ফটিকছড়ির নতুন এসিল্যান্ড আল আমীন হোসেন

প্রকাশ: জুন ২৩, ২০২৬ ১০:৫৯

দীর্ঘদিন যাবত খালি থাকার পর অবশেষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আসছেন আল আমীন হোসেন।তিনি ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা।

জানা গেছে, আল আমীন হোসেন এর আগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে ভূমি প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি।

ফটিকছড়ি উপজেলা ভূমি অফিসে তাঁর যোগদানের খবরে স্থানীয় বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতা এবং সচেতন নাগরিকেরা আশা করছেন, ভূমি সেবার মানোন্নয়ন, সেবা সহজীকরণ ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

স্থানীয়দের মতে, ফটিকছড়ির মতো বৃহৎ উপজেলার ভূমি-সংক্রান্ত নানা জটিলতা নিরসনে দক্ষ ও জনবান্ধব প্রশাসনের প্রয়োজন রয়েছে। নতুন এসিল্যান্ড হিসেবে আল আমীন হোসেন সেই প্রত্যাশা পূরণে সক্ষম হবেন বলেও তারা মনে করছেন।পাশাপাশি দীর্ঘদিন যাবত এই গুরুত্বপূর্ণ পদটি খালি থাকায় সৃষ্ট, জন ভোগান্তির অবসান হবে বলেও মনে করছেন অভিজ্ঞ মহল।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর