অন্ধকার, রহস্য আর গা ছমছমে আবহ এই তিনের সঙ্গে বলিউডে যে কয়েকটি নাম সবচেয়ে বেশি জড়িয়ে, তার মধ্যে অন্যতম ইমরান হাশমি। ‘রাজ’, ‘এক থি ডাইন’ কিংবা ‘ডিব্বুক’-এর মতো সিনেমাতে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি প্রতিবারই। এবার পাঁচ বছরের বিরতি ভেঙে আবারও হরর ঘরানায় ফিরছেন এই অভিনেতা। নতুন সিনেমার নাম ‘রুহ’।
সিনেমাটি পরিচালনা করছেন ময়াঙ্ক শর্মা, যিনি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্রিদ’-এর নির্মাতা হিসেবে পরিচিত। ‘রুহ’কে শুধু একটি ভৌতিক ছবি হিসেবে নয়, বরং হরর, আবেগ এবং সংগীতের এক অনন্য মিশেল হিসেবে নির্মাণ করা হচ্ছে। সিনেমাতে মুক্তি পাবে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায়। এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৭ সালে।
নতুন এই সিনেমা নিয়ে ইমরান হাশমি বলেন, গল্পটি প্রথম শুনেই আমার আগ্রহ তৈরি হয়। এখানে এই সময়ের হরর, আবেগ ও গান খুব শক্তিশালীভাবে উঠবে আশা করি। দর্শক বরাবরই আমাকে এই ধরনের সিনেমাতে দেখতে পছন্দ করেন। ময়াঙ্ক যে জগৎ তৈরি করছেন, তা একই সঙ্গে তীব্র, আবেগঘন ও সিনেমাটিক। ‘রুহ’-এর গল্প লিখেছেন ময়াঙ্ক শর্মা ও বিশাল কাপুর। বিশাল এর আগে ‘লাপাছাপি’ ও ‘ছোরি’-এর মতো হরর সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। সিনেমা প্রযোজনা করছেন বিক্রম খাখার ও সানি খান্না, তাদের প্রযোজনা প্রতিষ্ঠান ভিকেড ফিল্মস প্রোডাকশনস-এর ব্যানারে।
অন্যদিকে পরিচালক ময়াঙ্ক শর্মার বলেন, আমি সব সময়ই হরর ঘরানা ভালোবাসি। ‘রুহ’ শুধু ভয় দেখানোর জন্য তৈরি হয়নি, এটি আবেগের নানা স্তর এবং অস্বস্তিকর এক পরিবেশের মাধ্যমে দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে। ইমরানের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। এ দিকে, ‘রুহু’র অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে এর গান। ইমরান হাশমির সিনেমা্য গাঙ্গুলো সবসময় দর্শক ভালোবাসে তাই আসন্ন সিনেমার ক্ষেত্রেও সে ধারা বযায় রাখার কথা ভাবা হচ্চে। এবার দেখার পালা সিনেমাটি মুক্তির পর ককী চমক থাকে।
সূত্র: বলিউড হাঙ্গামা


