মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
30.3 C
Dhaka
Homeজীবনযাপনফুটবল খেলা দেখতে রাতে কেন সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ চিকিৎসকের

ফুটবল খেলা দেখতে রাতে কেন সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ চিকিৎসকের

প্রকাশ: জুন ২৩, ২০২৬ ৬:৩৪

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের আমেজ। আর ফুটবল খেলা দেখতে রাতে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ চিকিৎসকের।

ফুটবলপ্রেমীদের অনেকটা সময় কেটে যাচ্ছে এখন স্ক্রিনের সামনে। ত্বকের সুরক্ষায় তাই রাতে খেলা দেখার সময়েও সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞের।

এ বিষয়ে ঢাকার ল্যাবএইড এস্থেটিক অ্যান্ড লেজার লাউঞ্জের ডার্মাটোলজিস্ট ডা. ইয়াসমিন আরা জামান বলেন, ৯০ মিনিটের ফুটবল খেলা দেখতে অবশ্যই সানস্কিন ব্যবহার করা উচিত। মোবাইলে দেখি কিংবা বড় স্কিনে দেখি, সবখানেই এই নিয়ম মানতে হবে। আর গ্যালারির আলোয় বসে খেলা দেখতে হলে ফিজিক্যাল সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আসলে ঘরে আর বাইরে ব্যবহারের জন্য ভিন্নরকমের সানস্ক্রিন আছে।

কম্পিউটার, ল্যাপটপ, ফোন বা এলইডি লাইট থেকে নির্গত ‘ব্লু লাইট’ ত্বকের গভীরে প্রবেশ করতে পারে। সূর্যের আলোর তুলনায় স্ক্রিনের আলোর তীব্রতা কম হলেও,দীর্ঘ সময় ব্যবহারে তা ডেকে আনে ক্ষতি।

যারা রাতে উজ্জ্বল আলোর গ্যালারিতে বসেও খেলা দেখেন তাদেরও সাবধান হবার পরামর্শ এই ত্বক বিশেষজ্ঞের। বলেন, আলোর ধরণ বুঝে ব্যবহার করতে হবে ক্রিম। ডা. ইয়াসমিন আরা জামান আরও বলেন, কাজে বাইরে বের হবার সময় ব্যবহার করতে হবে। রান্নার কাজের সময়ও আর বিভিন্ন শুটিং সেটেও সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক থাকবে সুরক্ষিত।

ফুটবল খেলা উপভোগের সময় সানস্ক্রিন ব্যবহারের পাশাপাশি ত্বক আর শরীরের সুস্থতায় পর্যাপ্ত পানি পান আর দুশ্চিন্তামুক্ত থাকার পরামর্শ চিকিৎসকের।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর