বৃহস্পতিবার (২৫ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেকিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার রাতে বিশেষ সম্মান জানানো হয় ৪০ বছর বয়সি ওচোয়াকে।
ম্যাচের শেষ মুহূর্তে তাকে মাঠে নামানো হলে অ্যাজটেকা স্টেডিয়ামের গ্যালারিজুড়ে দাঁড়িয়ে করতালি দেন হাজারো সমর্থক। চেকিয়ার বিপক্ষে ম্যাচে তার খেলার সময় খুব বেশি না হলেও পুরো মুহূর্তটি ছিল ওচোয়াকে ঘিরেই। দর্শকদের ভালোবাসা আর সম্মান যেন এক আবেগঘন বিদায়ের রূপ নেয়, যা ভবিষ্যতে মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় দৃশ্য হয়ে থাকবে।
ম্যাচ শেষে কোচ হাভিয়ের আগুইরে জানান, এমন বিশেষ এক রাতে ওচোয়াকে সম্মান জানানোর সুযোগ হাতছাড়া করতে চাননি তারা। তাই সমর্থকদের সামনে এই কিংবদন্তিকে শেষবারের মতো মাঠে নামিয়ে তার বিদায়কে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে চেকিয়ার বিপক্ষে জয় দিয়ে মেক্সিকোও গড়েছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব শতভাগ সাফল্যের সঙ্গে শেষ করেছে এল ত্রি। তিন ম্যাচে তিন জয় পাওয়ার পাশাপাশি একটি গোলও হজম করেনি দলটি। তবে ঐতিহাসিক এই অর্জনের রাতেও সবচেয়ে আবেগময় মুহূর্ত হয়ে ছিল গুইয়ের্মো ওচোয়াকে জানানো সেই হৃদয়ছোঁয়া সম্মান।


