বুধবার, জুলাই ১, ২০২৬
বুধবার, জুলাই ১, ২০২৬
31.4 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে নতুন উপজেলার অনুমোদন, সদর দপ্তর হবে ভূজপুর থানার পাশেই

ফটিকছড়িতে নতুন উপজেলার অনুমোদন, সদর দপ্তর হবে ভূজপুর থানার পাশেই

প্রকাশ: জুলাই ১, ২০২৬ ৬:০২

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চল নিয়ে প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উপজেলার সদর দপ্তর ভূজপুর থানার পাশেই স্থাপনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের প্রশাসনিক সুবিধা নিশ্চিত করার দাবির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।

নতুন ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনের ফলে ভূজপুর থানার আওতাধীন এলাকাবাসী প্রশাসনিক, ভূমি, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সরকারি সেবা আরও সহজে ও দ্রুত পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

স্থানীয়দের মতে, বৃহৎ আয়তনের ফটিকছড়ি উপজেলাকে বিভক্ত করার ফলে সরকারি সেবার মান বৃদ্ধি, উন্নয়ন কর্মকাণ্ডের গতি ত্বরান্বিত হওয়া এবং সাথে সাধারণ মানুষের ভোগান্তিও অনেকাংশে কমবে।

উল্লেখ্য, ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা, গণশুনানি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। সদর দপ্তরের অবস্থান নিয়েও নানা মতভেদ থাকলেও শেষ পর্যন্ত ভূজপুর থানার পাশেই সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর