মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
27.8 C
Dhaka
Homeজেলার খবরআন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে ফটিকছড়ি থানা যুব বিভাগের মানববন্ধন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে ফটিকছড়ি থানা যুব বিভাগের মানববন্ধন

আপডেট: জুন ২৬, ২০২৬ ২:৫৫
প্রকাশ: জুন ২৬, ২০২৬ ২:৫৪

২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা যুব বিভাগের আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাস স্টেশনে সকাল ১০ টায় এই মানববন্ধন শুরু হয়।

যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইরান কাদের চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের দায়িত্বশীল, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ।

এসময় আরো উপস্থিত ছিলেন থানা যুব বিভাগের সেক্রেটারি বায়েজিদ হাসান মুরাদ, সহ সভাপতি জিয়া উদ্দিন সম্রাট, এসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম, অর্থ সম্পাদক রাফিউল আলম, সহ সভাপতি নুরুল আনোয়ার, জয়নাল আবেদীন, নূর নবী, মুহাম্মদ আযাদ, সাইফুল ইসলাম, আইয়ূব অভি, সালাউদ্দিন, সেলিম উদ্দিন ও বদিউল আলম প্রমুখ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর