শনিবার, জুলাই ১৮, ২০২৬
শনিবার, জুলাই ১৮, ২০২৬
28.2 C
Dhaka
Homeস্বাস্থ্য১৭ বছর চিকিৎসাক্ষেত্রে যোগ্যদের পদোন্নতি হয়নি: রিজভী

১৭ বছর চিকিৎসাক্ষেত্রে যোগ্যদের পদোন্নতি হয়নি: রিজভী

প্রকাশ: জুলাই ১৮, ২০২৬ ৮:২২

বিগত ১৭ বছর অন্যান্য খাতের মতোই চিকিৎসাক্ষেত্রেও যোগ্যদের কোন পদোন্নতি হয়নি। রাজনৈতিক পরিচয় বিবেচনা করে ভালো চিকিৎসকদের তৃণমূল অবহেলায় ফেলে রাখা হয়েছে। এতে দেশের স্বাস্থ্য বিভাগ চরম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের কাছাকাছি মানের চিকিৎসা পেলে প্রতিবেশী দেশসহ বিদেশ যাওয়ার ঝোঁক কমবে বলে মনে করে রিজভী আহমেদ।

এসময় তিনি আরও বলেন, বিদেশি চিকিৎসকদের চেয়ে কোনো দিক থেকে পিছিয়ে নেই দেশের চিকিৎসকরা। চিকিৎসা সেবা সহজ করতে সরকার নজর দিচ্ছে। বাজেটে তার প্রতিফলন হয়েছে।

এছাড়াও গরীব মানুষের জন্য সরকারের চিকিৎসা সহায়তার অর্থ বেড়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর