মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
28.7 C
Dhaka
Homeঅর্থনীতি ও বাণিজ্য১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা

১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা

প্রকাশ: জুলাই ২০, ২০২৬ ১০:৪৭

চলতি জুলাই মাসের ১৯ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৯৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৩ হাজার ৮৯৮ কোটি ৯০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরিফ হোসেনের দেওয়া তথ্যমতে, গতকাল রোববার প্রবাসী আয় এসেছে এক হাজার ৭২২ কোটি টাকা। গত বছরের জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৭ দশমিক ৬০ শতাংশ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর