আনিয়া জেইন দ্য হলিউড রিপোর্টারকে বলেন, তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন। আমার কাছে তিনি ছিলেন সবকিছু। অভিনেতার পরিবার জানায়, গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো এলাকার নিজ বাসভবনে চাক রাসেলের মৃত্যু হয়। অচেতন অবস্থায় থাকার খবর পেয়ে স্থানীয় দমকল বিভাগের সদস্যরা সেখানে পৌঁছান। তবে তার মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।সংবাদ শিরোনাম
চাক রাসেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘দ্য মাস্ক’–এর প্রধান অভিনেতা জিম ক্যারি। পিপল ম্যাগাজিনকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, চাক রাসেলের সঙ্গে কাজ করতে পারা ছিল তার জন্য সৌভাগ্যের বিষয়। তার প্রাণবন্ত ব্যক্তিত্ব ও সৃজনশীলতা পুরো অভিনয়শিল্পী ও কলাকুশলীদের অনুপ্রাণিত করেছিল। জিম ক্যারি বলেন, “দ্য মাস্ক’-এর শুটিংয়ে তিনি এমন এক আনন্দময় ও শিশুসুলভ পরিবেশ তৈরি করেছিলেন, যা আজও আমাদের মনে গেঁথে আছে। ‘দ্য মাস্ক’ আমার সৃজনশীল জীবনের অন্যতম অমূল্য সম্পদ। ধন্যবাদ, চাক।
প্রসঙ্গত, ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য মাস্ক’–এ জিম ক্যারির বিপরীতে অভিনয় করেছিলেন ক্যামেরন দিয়াজ। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয় তার। সিনেমাটির ভিজ্যুয়াল ইফেক্টস তৈরি করেছিল জর্জ লুকাসের প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল লাইট অ্যান্ড ম্যাজিক, যা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অর্জন করে।
দীর্ঘ ক্যারিয়ারে চাক রাসেল পরিচালনা করেছেন অসংখ্য বক্স অফিস হিট সিনেমা। তিনি চিত্রনাট্যকার হিসেবেও দারুণ ছিলেন। ১৯৮৪ সালের বিজ্ঞানভিত্তিক থ্রিলার ‘ড্রিমস্কেপ’–এর চিত্রনাট্যও তার লেখা। তার মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস


