রবিবার, আগস্ট ৯, ২০২৬
রবিবার, আগস্ট ৯, ২০২৬
27 C
Dhaka
Homeখেলাঢাকায় উন্মোচিত হলো সাফ চ্যাম্পিয়নশিপের লোগো

ঢাকায় উন্মোচিত হলো সাফ চ্যাম্পিয়নশিপের লোগো

প্রকাশ: জুলাই ২৫, ২০২৬ ৯:৩৮

বদলে যাওয়া বাংলাদেশের সামনে এবার নতুন পরীক্ষা। এশিয়ান কাপে জায়গা না পাওয়ার আক্ষেপ ভুলে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন দেখছে লাল-সবুজের দল।

আজ শনিবার (২৫ জুলাই) সেই লক্ষ্যপূরণে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে।

সূচি ঘোষণার পর এবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের লোগো। রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের লোগো প্রকাশ করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া সাতটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যও তুলে ধরা হয়।

এ সময় সাফের কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ।

আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র, যেখানে দলগুলোর গ্রুপ ভাগ্য নির্ধারণ হবে।

সাফ চ্যাম্পিয়নশিপের এই আসরটি মূলত ২০২৫ সালে হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন জটিলতার কারণে তা পিছিয়ে দিয়ে নতুন সূচি ঘোষণা করে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাফ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর