মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
32.6 C
Dhaka
Homeবাংলাদেশসুয়াবিলকে 'ফটিকছড়ি উত্তর' উপজেলায় অন্তর্ভূক্তি কেন কর্তৃত্ববিহীন ও অকার্যকর ঘোষণা করা হবে...

সুয়াবিলকে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলায় অন্তর্ভূক্তি কেন কর্তৃত্ববিহীন ও অকার্যকর ঘোষণা করা হবে না- মর্মে হাইকোর্টের রুল

প্রকাশ: জুলাই ২৮, ২০২৬ ৪:৩৬

চট্টগ্রামে নবসৃষ্ট ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’ থেকে সুয়াবিল ইউনিয়নকে কেন বাদ দেয়া হবে না কিংবা কেন সুয়াবিলকে যুক্ত করা হলো? এই মর্মে তার কারণ দর্শানোর জন্য রুল নিশি জারি করেছে হাইকোর্ট।
বিএনপি নেতা এস. এম. শফিউল আলম কর্তৃক দায়েরকৃত রিট পিটিশন নং- ৯৭১৫/২০২৬ শুনানি শেষে গত ২০ জুলাই হাইকোর্টের বিচারপতি মোঃ হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনকে নিয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল নিশি জারি করেন।

এই রীটের মূল বিবাদী ১. বাংলাদেশের পক্ষে মন্ত্রিপরিষদ সচিব, ২. মন্ত্রিপরিষদ সচিব, ৩. সিনিয়র সচিব; স্থানীয় সরকার বিভাগ, ৪. অতিরিক্ত সচিব (সমন্বয়) উইং-১; মন্ত্রিপরিষদ বিভাগ, ৫. বিভাগীয় কমিশনার; চট্টগ্রাম, ৬. জেলা প্রশাসক; চট্টগ্রাম, ৭. উপ-সচিব; উপজেলা-১ শাখা, স্থানীয় সরকার বিভাগ, ৮. সহকারী কমিশনার; স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম, ৯. উপজেলা নির্বাহী অফিসার; ফটিকছড়ি, চট্টগ্রাম, ১০. উপজেলা নির্বাহী অফিসার; ফটিকছড়ি উত্তর, চট্টগ্রাম, ১১. মোঃ মোজাম্মেল হক চৌধুরী; সাবেক উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ি, চট্টগ্রামকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এই রীটে সুয়াবিলের বাসিন্দা প্রফেসর মোঃ মনজুরুল কিবরীয়া ও সৈয়দ মোহাম্মদ ফরিদকে মোকাবেলা বিবাদী করা হয়েছে।

রীটে চট্টগ্রাম জেলায় নবগঠিত “ফটিকছড়ি উত্তর” উপজেলায় ‘সুয়াবিল ইউনিয়ন’ এর অন্তর্ভুক্তি সংক্রান্ত ৭ জুলাই, ২০২৬ তারিখে জারি করা বিজ্ঞপ্তি নং- ০৪.০০.০০০০.০০০.৭২১.০৬.০০ ০২.২৬.৯৭ এবং যা ০৮ জুলাই, ২০২৬ তারিখের বাংলাদেশ গেজেট এবং ফটিকছড়ি’র ইউএনও কর্তৃক স্বাক্ষরিত ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’ গঠন সংক্রান্ত স্মারক নং- ০৫.২০.১৫৩৩. ০০.০০. ০০০.২০২৫-৪৫৭; তারিখ ২৭.০২.২০২৫ এবং ৭নং বিবাদী কর্তৃক ১৫.০৭.২০২৬ তারিখে ইস্যুকৃত স্মারক নং-৪৬.০০.০০০০.০৪৬. ১৮.১৫৮.২০-২৪৪ চ্যালেঞ্জ করা হয়েছে।

এর প্রেক্ষিতে রুল নিশি জারি করে বিবাদীদেরকে কারণ দর্শাতে হাইকোর্ট বলেন যে, কেন চট্টগ্রাম জেলার অন্তর্গত নবগঠিত “ফটিকছড়ি উত্তর” উপজেলায় “সুয়াবিল ইউনিয়ন”-কে অন্তর্ভুক্ত করাকে আইনানুগ কর্তৃত্ববিহীন এবং আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না- সেই মর্মে

রুলটি জারি করে আদেশ তারিখ থেকে ৪ (চার) সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে।

অপরদিকে রীটকারীদের নির্দেশ দেয়া হয়েছে যে, তারা যেন ৭ (সাত) দিনের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় এবং রেজিস্টার্ড ডাকযোগে প্রতিপক্ষদের উপর নোটিশ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

২০ জুলাই হাইকোর্টের বিচারপতি মোঃ হাবিবুল গণি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের নেতৃত্বে গঠিত বেঞ্চে রীটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী ও এডভোকেট মোঃ মিজানুর রহমান চৌধুরী।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি মোহাম্মদ জিশান হায়দার, মোঃ আসিফ ইমরান (জিসান), রুহুল আমিন সিকদার, রাকিব হোসেন, মোহাম্মদ মোশাররফ হোসেন মনির।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর