শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
26.6 C
Dhaka
Homeখেলাফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদের নতুন অধ্যায়

প্রকাশ: আগস্ট ৫, ২০২৬ ১০:১৪

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পথচলায় যোগ হলো নতুন অধ্যায়।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার পর এবার দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি–টোয়েন্টি টুর্নামেন্ট এসএ২০-তে সুযোগ পেয়েছেন তিনি। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।History

রিশাদকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির ডাগআউটে রয়েছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। দীর্ঘদিন ধরেই রিশাদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছিল সানরাইজার্স ইস্টার্ন কেপ। শেষ পর্যন্ত আসন্ন মৌসুমের জন্য তাকে স্কোয়াডে যুক্ত করেছে দলটি।

এসএ২০-তে সুযোগ পাওয়ার মাধ্যমে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন রিশাদ। মাঠে নামতে পারলে তিনিই হবেন এই টুর্নামেন্টে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার। এর আগে গত মৌসুমে তাইজুল ইসলাম একটি দলে সুযোগ পেলেও শেষ পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন রিশাদ। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রতিযোগিতামূলক টি–টোয়েন্টি লিগে ডাক পেলেন এই লেগ স্পিনার।

আগামী ৯ জানুয়ারি শুরু হবে এসএ২০-এর নতুন মৌসুম। প্রায় এক মাসব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি। এবার সেই আসরে রিশাদের পারফরম্যান্সের দিকেই থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নজর

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর