পাকিস্তানের হয়ে সেঞ্চুরি পেয়েছেন আব্দুল্লাহ শফিক। ১০৭ রানে অপরাজিত আছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। ৮৬ রান তুলেছেন বাবর আজম। দুজনের তৃতীয় উইকেট জুটিতে এসেছে ১৬৮ রান।
এর আগে ওপেনার আজান আজওয়াইজ ৫৫ রান করেন। ওপেনার ইমাম উল হক করেন ১৪ রান। এরপর আব্দুল্লাহ শফিক ও বাবরের লড়াকু এবং দৃঢ়চেতা ইনিংসে পাকিস্তানের ইনিংস এগিয়ে যায়। তাদের চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার ব্যাটিংয়ে স্কোরবোর্ড এগিয়ে যায় তরতরিয়ে। দিন শেষে হাসিমুখে শেষ হয় হয় তাদের ব্যাটিং।
দিনের শুরুতে আগের দিনের স্কোরের সঙ্গে ১০৮ রান যোগ করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। হাতে ৫ উইকেট রেখে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল তারা। ১০৮ রান যোগ করে ৩৪৪ রানে থামে তাদের ইনিংস। গ্রেভস ৭৩ ও চেজ ৭০ রান করেন। পাকিস্তানের হয়ে স্পিনার সাজিদ খান ৮৫ রানে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন আলী, উবাইদ ও উসমান।


