রবিবার, আগস্ট ৩০, ২০২৬
রবিবার, আগস্ট ৩০, ২০২৬
33 C
Dhaka
Homeজাতীয়নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ব্যারিস্টার কায়সার কামাল

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ব্যারিস্টার কায়সার কামাল

আপডেট: আগস্ট ২০, ২০২৬ ৩:০১
প্রকাশ: আগস্ট ২০, ২০২৬ ১:১৬

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে সন্ধ্যায় রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন তা নিয়ে আইনী জটিলতা তৈরি হওয়ায় আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চায়, বর্তমানে ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় সাংবিধানিকভাবে তাদের করণীয় কী, সে বিষয়ে মতামত চাওয়া হয়।

পরে আইন মন্ত্রণালয় তাদের মতামত জানায়। মন্ত্রণালয়ের মতে, নতুন রাষ্ট্রপতিকে ভারপ্রাপ্ত স্পিকার শপথ পড়াতে কোনো সাংবিধানিক বাধা নেই।

আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায়, সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান অনুসারে স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।

মতামতে আরও বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে সংবিধান অনুযায়ী ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের সব দায়িত্ব পালন করে থাকেন, সে হিসাবে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর জন্যও তিনি ডেপুটি স্পিকার সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর