আজ রোববার (৩০ আগস্ট) ডিএমপি উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৫১ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৬৮ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে ৪ হাজার ৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম স্বর্ণ, দুটি চাকু, নয়টি মোবাইলফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


