শনিবার, আগস্ট ২৯, ২০২৬
শনিবার, আগস্ট ২৯, ২০২৬
28 C
Dhaka
Homeজাতীয়প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে 

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে 

প্রকাশ: আগস্ট ২৪, ২০২৬ ৮:৩৩

মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনে যেগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে যেতে পারেন। এরপর তার সান ফ্রান্সিসকো যাওয়ারও কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর নয় দিনের এই সফরের প্রস্তুতি চলার কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কাজ চলছে তার সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহের।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সরকারপ্রধান হিসাবে প্রথমবারের মত জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এছাড়া, সাধারণ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন আয়োজনেও যোগ দেওয়ার কথা রয়েছে সরকারপ্রধানের।

সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এমন এক সময়ে জাতিসংঘে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী, যখন সাধারণ পরিষদের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার কথা এর আগে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

এর মধ্যে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার আলোচনা চললেও বিষয়টি পরে আর এগোয়নি। তার প্রেস সচিব সালেহ শিবলী শুক্রবার রয়টার্সকে বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ এখনো সিদ্ধান্ত নেয়নি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর