রবিবার, আগস্ট ৩০, ২০২৬
রবিবার, আগস্ট ৩০, ২০২৬
33 C
Dhaka
Homeআন্তর্জাতিকযাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে বিমানে আগুন, আহত ৫ জন

যাত্রীর ল্যাপটপ বিস্ফোরণে বিমানে আগুন, আহত ৫ জন

প্রকাশ: আগস্ট ২৪, ২০২৬ ৮:৩০

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা ‘আমেরিকান এয়ারলাইন্সের' একটি যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে ল্যাপটপ বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) আটলান্টা শহর থেকে ডালাসের উদ্দেশে যাত্রাকারী একটি ফ্লাইটে এই দুর্ঘটনা ঘটে। বিমানে পাইলট, ক্রু ও যাত্রাসহ মোট ১৩৩ জন আরোহী ছিলেন। খবর এক্সপ্রেসের।

ফ্লাইটের পাইলট জানান, বিমানটি যখন মাঝ আকাশে ছিল, ঠিক তখনই হঠাৎ এক যাত্রীর সঙ্গে থাকা ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরিত হয় এবং তাতে আগুন ধরে যায়। এ সময় ৫ জন যাত্রী সামান্য আহত হন। বিমানের দায়িত্বপ্রাপ্ত ক্রু ও কেবিন অ্যাটেন্ডেন্টরা দ্রুত পদক্ষেপ নিয়ে ল্যাপটপের আগুন নেভাতে সক্ষম হন। পরবর্তীতে পাইলট বিমানটিকে নিরাপদে ডালাসের বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

ডালাসে পৌঁছানোর পর আহতদের মধ্যে এক যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাঝ আকাশে বড় ধরনের বিপদের হাত থেকে বিমানটিকে নিরাপদে নামিয়ে আনায় পাইলট ও ক্রুদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।

মার্কিন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, ল্যাপটপে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাওয়ার ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর