বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
33 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভায় অবৈধ বালু উত্তোলন বন্ধে পদক্ষেপের নির্দেশ

ফটিকছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভায় অবৈধ বালু উত্তোলন বন্ধে পদক্ষেপের নির্দেশ

প্রকাশ: আগস্ট ২৫, ২০২৬ ৮:৩২

চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
২৫ আগষ্ট মঙ্গলবার উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য মোঃ সরোয়ার আলমগীর।

উপজেলার মাসিক এ সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।বিশেষ করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদী ও পরিবেশ রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতির জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয় সভায়।পাশাপাশি অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর