বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
27 C
Dhaka
Homeরাজনীতিতারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ 

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ 

প্রকাশ: সেপ্টেম্বর ৩, ২০২৬ ৯:১০

আজ (৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস । বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিনটিকে তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন।

বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ২০০৭ সালের সেনা সমর্থিত ওয়ান-ইলেভেন সরকারের সময় ৭ মার্চ ভোররাতে বাসা থেকে তুলে নেওয়া হয়। সেসময় তাকে টানা ৫৫৪ দিন কারাবন্দি থাকতে হয়। কারাগারে রিমান্ডের নামে তার ওপর চলে অমানবিক নির্যাতন। নিষ্ঠুর নির্যাতনে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। মুমূর্ষু অবস্থায় তারেক রহমানকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর সব মামলায় জামিন পেলে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারপরই শুরু তার দীর্ঘ নির্বাসিত জীবন।

উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় তাকে। সঙ্গে যান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর