বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
27 C
Dhaka
Homeআন্তর্জাতিকবিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নেওয়া হবে : আইআরজিসি

বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ নেওয়া হবে : আইআরজিসি

প্রকাশ: সেপ্টেম্বর ৩, ২০২৬ ৯:৪৪

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমাদ ভাহিদি দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় চারজন নিহতের ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে তিনি বলেছেন, ‘প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে।’

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আহমাদ ভাহিদি বলেন, ‘এই অত্যাচারিত শহীদদের পবিত্র রক্ত… বৃথা যাবে না এবং এর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে।’

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা হবে এমন ঘোষণার পর গত মঙ্গলবার রাতে হরমুজ প্রণালি সংলগ্ন উপকূলীয় শহর কুহেস্তাকে এই বিমান হামলাটি চালানো হয়।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে এই হামলায় এক শিশুসহ অন্তত চারজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছে। ইরানি কর্মকর্তারা এই আক্রমণকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। তবে ওয়াশিংটন এই হামলার বিষয়ে সরাসরি কিছু না বললেও, মার্কিন সেন্ট্রাল কমান্ডের একজন মুখপাত্র বলেছেন, মার্কিন সামরিক বাহিনী কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আকস্মিক বোমা হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর থেকেই এই যুদ্ধে জড়িয়ে আছে দেশটি। এপ্রিলে ঘোষিত একটি যুদ্ধবিরতির রেশ ধরে যুক্তরাষ্ট্র তীব্র বোমাবর্ষণের প্রাথমিক পর্বের অবসান ঘটালেও বিচ্ছিন্নভাবে দুপক্ষের মধ্যে গোলাগুলি ও বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়গুলোতে বিশেষ করে হরমুজ প্রণালি ও তার আশপাশে এখনো সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর