বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে ট্রেনিং সেশনে পরিদর্শনের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে।
এদিন ভ্যালদেবেবাসে, যেখানে তিনি সাবেক ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সময় কাটান এবং দলের অনুশীলনও দেখেন।
রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হোসে মরিনিওর সঙ্গে দেখা করেন আনচেলত্তি। এরপর একে একে জুড বেলিংহাম, ফেদে ভালভার্দে, থিবো কোর্তোয়া, ভিনিসিয়ুস জুনিয়রসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তবে সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল ব্রাজিলিয়ান খেলোয়াড়দের খোঁজ নেওয়া। ইনজুরিতে থাকা এদের মিলিতাও, রদ্রিগো ও এন্ড্রিকের সঙ্গে আলাদা করে কথা বলেন আনচেলত্তি এবং তাদের পুনর্বাসনের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
ব্রাজিলের আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোর আগে খেলোয়াড়দের ফিটনেস পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করাও তার সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল।
রিয়াল মাদ্রিদে ২০১৩-১৫ এবং ২০২১-২৫—দুই মেয়াদে দায়িত্ব পালন করা আনচেলত্তির জন্য ভ্যালদেবেবাসের এই প্রত্যাবর্তন তাই নিছক সৌজন্য সাক্ষাৎ নয়; নিজের পুরোনো ক্লাব, সাবেক শিষ্য এবং বর্তমান ব্রাজিলিয়ান তারকাদের একসঙ্গে দেখার একটি বিশেষ মুহূর্ত।
বর্তমানে ব্রাজিলের দায়িত্বে থাকা ৬৭ বছর বয়সী ইতালিয়ান কোচ কয়েক দিনের বিরতিতে ইউরোপ সফর করছেন। আগামী আন্তর্জাতিক সূচির আগে ব্রাজিলের সম্ভাব্য খেলোয়াড়দের অবস্থা পর্যবেক্ষণ করাই তার এই সফরের বড় উদ্দেশ্য।


