শনিবার (২৯ আগস্ট) দেশের ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা জানা তিনি।
বোলিং কোচ তালহা বলেন, এটা টিম গেইম। চিন্তার জায়গা তো আছেই। ব্যাটাররা ভালো করলে হয়তো দ্বিতীয় ম্যাচে আরও ভালো করা যেত। সেখানে টস অনেক জরুরি ছিল। উইকেটে টেনিস বল বাউন্স ছিল যেটা আমরা মানিয়ে নিতে পারিনি। সেখানে আমাদের একটু সমস্যা হয়েছে।
তবে পেসারদের কল্যাণে বিদেশের মাটিতে সাফল্য পাওয়ার আশা রেখেছেন সাবেক এই ক্রিকেটার। তার ভাষ্য, পেসাররা ভালো হলে আপনি আশা করতে পারেন যে বাইরের দেশে গিয়ে টেস্ট ম্যাচ জিতবেন, ২০ উইকেট নিতে পারবেন। এটা ভালো সাইন। আশা করি সামনে এই ফর্মটা তারা ধরে রাখতে পারবে।
তিনি বলেন, অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে আমরা দাপট দেখিয়ে হারাব এতগুলো সেশন, কোনো সেশনেই তারা প্রথম টেস্টে আমাদের সাথে পারেনি। দ্বিতীয় টেস্টে আমরা জানতাম তারা অনেক শক্তভাবে কামব্যাক করবে। সেখানে টস অনেক জরুরি ছিল, টস আমাদের পক্ষে আসলে খেলা ঘুরে যেতে পারত।
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারানো অনেক বড় ব্যাপার। এটা বিশ্বকে একটা বার্তা দেওয়া যে, আমরা আসলে যে কাউকে হারাতে পারি। এই অভিজ্ঞতা আমাদের সামনের সফরগুলোতে কাজে লাগবে।
অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি ও অন্যদের ব্যাপক সমর্থন পেয়ে উচ্ছ্বসিত তালহা জুবায়ের, টেস্ট জেতার পর যেখানে গিয়েছি সেখানেই সমর্থন পেয়েছি। বাংলাদেশি বাদেও অন্যান্য দেশের যারা ক্রিকেট ফলো করেন, সবাই আমাদেরকে সমর্থন করে গেছেন। অনেক ফোন কল পেয়েছি, এটা অবশ্যই ভালো লাগার মতো ব্যাপার।


