বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
27 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু আটক

ফটিকছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু আটক

আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৭:৫৭
প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৭:৫৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীন কয়লারমুখ বিওপির একটি টহলদল এ অভিযান চালায়। আটক গরুগুলোর সিজার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে কয়লারমুখ বিওপির টহলদল সীমান্ত পিলার ২২০৫/২ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধোগেড়ামারা এলাকায় অবস্থান নেয়।
পরে সকাল ৬টার দিকে ভারত থেকে তিনজন ব্যক্তি ১০টি গরু নিয়ে বাংলাদেশের দিকে আসছিলেন।
এ সময় বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো ফেলে সীমান্তের ওপারে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০টি গরু জব্দ করা হয়। বিজিবির হিসাবে গরুগুলোর সিজার মূল্য ৬ লাখ টাকা।

রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসান-উল-ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এর আগের দিন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একই কয়লারমুখ সীমান্তে পৃথক অভিযানে ছয়টি ভারতীয় গরু আটক করেছিল ৪৩ বিজিবি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর