বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
27 C
Dhaka
Homeজেলার খবরহঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত উত্তর ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা

হঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত উত্তর ফটিকছড়ির বিস্তীর্ণ এলাকা

প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৭:৫৯

হঠাৎ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক দফা ভারী বৃষ্টির পর দাঁতমারা, বাগানবাজার ও হেঁয়াকোসহ আশপাশের বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, অল্প সময়ের মধ্যেই বৃষ্টির পানি বিভিন্ন সড়ক, নিচু এলাকা, বসতবাড়ির আঙিনা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে জমতে শুরু করে। কোথাও কোথাও পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে।

বিশেষ করে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানি দ্রুত নেমে আসায় উত্তর ফটিকছড়ির নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বেশি দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

হেঁয়াকো ও বাগান বাজারের বিভিন্ন এলাকায় পানি জমে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তিও দেখা দেয়।

স্থানীয়রা বলছেন, ভারী বৃষ্টির সময় এসব এলাকায় পানি দ্রুত জমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা, খাল-ছড়া ও নালা ভরাট হয়ে যাওয়া এবং বিভিন্ন স্থানে পানি চলাচলের পথ সংকুচিত হওয়ার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে।

হঠাৎ বৃষ্টিতে বারবার জলাবদ্ধতা ও প্লাবনের পরিস্থিতি তৈরি হওয়ায় পানি নিষ্কাশনের পথগুলো চিহ্নিত করে স্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির সময় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর