রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
28 C
Dhaka
Homeরাজধানীএমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:০৪
প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:০২

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন (সংসদ সদস্যদের বাসভবন) থেকে সাতক্ষীরার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্লাট থেকে গলায় ফাঁস নেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শেরেবাংলা নগর থানার ওসি এমপির স্ত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।

 

বিস্তারিত আসছে…

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর