মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
27 C
Dhaka
Homeজেলার খবরফটিকছড়িতে গভীর রাতে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী লুট

ফটিকছড়িতে গভীর রাতে মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ পূজার সামগ্রী লুট

প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৭:০০

চট্টগ্রামের ফটিকছড়িতে গভীর রাতে এবার একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে এই চুরির ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজার বিভিন্ন সামগ্রী, তিনটি ঘট এবং ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেট নিয়ে যায়।

এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি ও পরিচালক বিশ্বনাথ ধর বলেন, “মন্দিরের পূজার জিনিসপত্র, তিনটি ঘট এবং ঘটের গলায় থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেট নিয়ে গেছে চোরের দল।এখানে আনুমানিক দুই থেকে আড়াই ভরি স্বর্ণ ছিল। এমনকি আজকের পূজার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও তারা নিয়ে গেছে।”

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অমর কান্তি দে বলেন, “দুর্গাপূজার আগে এমন চুরির ঘটনায় আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।”

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর