Sunday, November 22, 2026
Sunday, November 22, 2026
28 C
Dhaka
Homeজেলার খবরদেশের সাতটি ইসলামী দলের বৈঠকে লিয়াজোঁ কমিটি গঠন

দেশের সাতটি ইসলামী দলের বৈঠকে লিয়াজোঁ কমিটি গঠন

প্রকাশ: September 27, 2026 8:09

দেশের কওমি ঘরানার সাতটি ইসলামী রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতি জসিম উদ্দিন।
তিনি জানান, বৈঠকে সাত দলের পৃথক প্রস্তাব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সম্মতিতে সমন্বিত একটি খসড়া রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।

সাত দলের ঐক্য প্রক্রিয়াকে এগিয়ে নিতে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে সাতটি দলের প্রত্যেকটি থেকে তিনজন করে প্রতিনিধি থাকবেন।

কমিটি দলগুলোর মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের মাধ্যমে প্রস্তাবিত ঐক্যের বিষয়ে থাকা মতপার্থক্য নিরসনের চেষ্টা করবে।

বৈঠকে অংশ নেওয়া সাতটি দল হলো,

ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বৈঠক সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, লিয়াজোঁ কমিটির আলোচনার পর আগামী ২২ অক্টোবর ঢাকায় আবারো একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই ঐক্যের কাঠামো ও রাজনৈতিক কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর