শনিবার, অক্টোবর ১০, ২০২৬
শনিবার, অক্টোবর ১০, ২০২৬
27 C
Dhaka
Homeবাংলাদেশশনিবার দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

শনিবার দেশে পৌঁছাবে তৌফিক ইমরোজের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

প্রকাশ: অক্টোবর ৯, ২০২৬ ৮:৫২

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে শনিবার (১০ অক্টোবর) সকালে দেশে পৌঁছাবে।

তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। বেলা ৩টায় সেখানেই তার জানাজা হবে।

পরে বিকাল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী।

এর আগে, ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরপর ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর