শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
27 C
Dhaka
Homeবাংলাদেশআশুলিয়ায় “অপারেশন ডেভিল হান্ট” অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ৫জন গ্রেফতার

আশুলিয়ায় “অপারেশন ডেভিল হান্ট” অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ৫জন গ্রেফতার

প্রকাশ: ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৬:৫৪

ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল আশুলিয়ায় “অপারেশন ডেভিল হান্ট” অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তাদের সাথে থাকা বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

বুধবার ( ১২ জানুয়ারি ) দুপুর ১টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির এ তথ্য জানিয়েছেন।

 

 

 

 

 

 

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার ছোনগাছা এলাকার মোঃ মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২)। তার কাছ থেকে ৭.৬৫ বোরের পুরাতন পিস্তল, এক রাউন্ড গুলিভর্তি ০১ টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। ঢাকার আশুলিয়ার জামগড়া মীরবাড়ী, দেলোয়ার মীরের বাড়ীর ভাড়াটিয়া মরহুম আব্দুল মালেক মোল্লার ছেলে রাজা মোল্লা (৪০), আশুলিয়ার খেঁজুর বাগান এলাকার মরহুম নুরুল হকের ছেলে মশিউর রহমান (৩৮), আশুলিয়ার রোস্তমপুর এলাকার মরহুম জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫) ও আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার আব্দুল গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগের মাধ্যমে উস্কানির পায়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়। এ সময় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সেইসাথে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে এসময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূর আলম সিদ্দিকী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর