মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
30 C
Dhaka
Homeবাংলাদেশফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল ছাতক

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল ছাতক

প্রকাশ: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৩:০৯

দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ার) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উত্তপত্তি বলে জানিয়েছে ইএমএসসি।

মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে ছাতকে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার ১২টা ৪৬ মিনিট ৫৬ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৭ কিলোমিটার দূরে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর আগে ১০ ফেব্রুয়ারি বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.০।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর