মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
30 C
Dhaka
Homeবাংলাদেশচাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

প্রকাশ: ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৩:২৮

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশন রেলস্টেশনে খুলনা থেকে আসা তেলবাহী ট্রেনের ৪টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এর ফলে রাজশাহীর সঙ্গে জেলার নাচোল ও গোমস্তাপুর উপজেলার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্টেশনমাস্টার মো. হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

স্টেশনমাস্টার বলেন, ‘এ তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনে ১৬ ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেন সকাল ৬টা থেকে আটকে আছে। এতে যাত্রীরাও দুর্ভোগে পড়েছেন। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ শুরু হয়েছে।’

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর