বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক সাতটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
চাকরি থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান, সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগ এবং মো. আরিফুজ্জামান।
অন্যদিকে, সহকারী পুলিশ সুপার ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।


