রবিবার, মে ৩, ২০২৬
রবিবার, মে ৩, ২০২৬
22 C
Dhaka
Homeজেলার খবরঝালকাঠিতে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠিতে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু

প্রকাশ: মে ৪, ২০২৫ ২:৪৬

ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ মে) সকাল ৮টার দিকে শহরের পুলিশ লাইনের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।মৃত ব্যক্তির নাম মো. মোসলেউদ্দিন মোল্লা (৪৫)। তিনি ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার বাসিন্দা।

তার বাবার নাম আব্দুল করিম মোল্লা।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শহরে কুতুবনগর এলাকার সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোসলেউদ্দিন নদীতে পড়ে যান এবং মুহূর্তেই নিখোঁজ হন।খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযানে নামে।

তবে নিজস্ব অভিজ্ঞ ডুবুরি না থাকায় বরিশাল থেকে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল আনা হয়। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর সকাল ৯টা ৪০ মিনিটে পুলিশ লাইনের সামনে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর