বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
21 C
Dhaka
Homeজেলার খবরদেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিলেও ৫৪ বছরে প্রকৃত স্বাধীনতা পায়নিঃশিবির সভাপতি

দেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিলেও ৫৪ বছরে প্রকৃত স্বাধীনতা পায়নিঃশিবির সভাপতি

প্রকাশ: ডিসেম্বর ১১, ২০২৫ ৮:৫৬

দেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিলেও প্রকৃত স্বাধীনতা এখনো পায়নি এবং কিছু রাজনৈতিক দল এখনো ফ্যাসিবাদী কালচার ছাড়েনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ফটিকছড়ি ও ভূজপুর উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জাহিদুল ইসলাম বলেন, আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই, কিন্তু যারা সন্ত্রাস করে, পাথর মেরে মানুষ হত্যা করে, মনোনয়ন না পেয়ে নিজেদের কর্মীকে হত্যা করে, চাঁদাবাজি- টেন্ডারবাজি-লুটপাট করে, আমরা সবসময় তাদের বিরুদ্ধে।

ফটিকছড়ির এই জমিনে আমাদের বহু ভাই রক্ত দিয়েছেন, আমরা এসব ভুলে যায়নি।

স্বাধীনতার উদ্দেশ্য ব্যর্থ হয়েছে দাবি করে শিবির সভাপতি আরও বলেন, স্বাধীনতার লক্ষ্য ছিল ইনসাফ, মানবিকতা ও সাম্য প্রতিষ্ঠা, কিন্তু স্বাধীনতার পর তা হয়নি। শেখ মুজিব গণতন্ত্রের কথা বললেও পরে বাকশাল কায়েম করে, রক্ষীবাহিনী দিয়ে বিরোধীদের দমন করে, তা নস্যাৎ করে দেন।

এদেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিলেও প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়নি। শেখ হাসিনার আমলে সেনা অফিসার, আলেম-ওলামাসহ বহু মানুষ হত্যা ও গুমের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

সাবেক অতিরিক্ত সচিব গোলাম হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণের সভাপতি মাইনুল ইসলাম মামুন, চবি শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ আলী, উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার প্রমুখ।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর