সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
20 C
Dhaka
Homeজেলার খবরনির্বাচনের আগেই নির্বাচনী সরঞ্জামাদি চুরি হল ভোট কেন্দ্রে থেকে

নির্বাচনের আগেই নির্বাচনী সরঞ্জামাদি চুরি হল ভোট কেন্দ্রে থেকে

প্রকাশ: ফেব্রুয়ারি ২, ২০২৬ ৯:৫৯

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি ভোট কেন্দ্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আনা সরঞ্জামাদি চুরি হয়েছে।

গত ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে যেকোনো সময় উপজেলার মাইজভান্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।চোরেরদল এই কেন্দ্রটির সিসিটিভি ক্যামেরার এনভিআর (নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার) ও মনিটরসহ
গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম এবং বিদ্যালয়ের মালামাল লুট করে নিয়ে গেছে।

আসন্ন নির্বাচনে এটি উপজেলার ১০৫ নম্বর ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত।কিন্তু কখন, কারা, কিভাবে এসব মালামাল চুরি করেছে, তা জানা যায়নি।

চুরির ঘটনার পর বিদ্যালয়ের নৈশপ্রহরী মোঃ জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নৈশপ্রহরীর চরম অবহেলা ও অনুপস্থিতির সুযোগেই এই চুরির ঘটনা ঘটেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জোবায়েরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে নিয়মিত মামলা রুজু করা হবে।”

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর