বুধবার (০১ এপ্রিল ) বিকেল প্রায় ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে আটক করা হয় এই মাদক কারবারিকে। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির।
আটক জুয়েল মিয়া হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আবদার সালেহার বটতলা এলাকার ওমর আলী ওরফে কাজল মিয়ার ছেলে।
র্যাব জানায়, বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা থেকে টাঙ্গাইলগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক বিভিন্ন যানবাহন তল্লাশীকালে একটি সিলভার রংয়ের নোহা গাড়ি সিগনাল অমান্য করে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার দিকে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা উক্ত গাড়ীর পিছু নিয়ে বিকাল ৫টার দিকে গাড়িটি থামাতে সমর্থ হয়। এসময় উপস্থিত লোকজনের সামনে ওই গাড়িতে তল্লাশী চালিয়ে ১২টি পুটলায় রক্ষিত ৩০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য দশ লক্ষ টাকা বলে জানা গেছে।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির জানান, আটক ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাইকারী স্বল্প মূল্যে ক্রয় করে গাজীপুর ও টাঙ্গাইল জেলাসহ ঢাকা শহরের বিভিন্নস্থানে পাইকারী ও খুচরাভাবে ক্রয়-বিক্রয় করে আসছিলো। ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করলো র্যাব
প্রতিবেদক :আবুল কাশেম আশুলিয়া প্রতিনিধি। জনতা মেইল
ঢাকার নিকটবর্তী শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় চেকপোস্ট বসিয়ে একটি নোহা গাড়ীতে তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ জুয়েল মিয়া (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন বেটেলিয়ান (র্যাব)-৪ এর সদস্যরা। এসময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়ী।


